ট্রেনের দরজায় দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে করুন পরিণতি হলো কিশোরীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৯:০৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভিডিও বানাতে গিয়ে আনিতা (১৯) নামে এক কিশোরী আহত হয়েছেন। ঘটনা ঘটে রবিবার (১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস–এ।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন, ট্রেনটি গফরগাঁও স্টেশনে পৌঁছানোর আগে আনিতা দরজার বাইরে দাঁড়িয়ে পা বের করে ভিডিও বা টিকটক করতে গেলে বাহিরের কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে তিনি জখম হন।
আহত কিশোরীকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান। পুলিশের পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সময় নিরাপত্তা বিষয়ক সতর্কতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।