মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

হালিশহর থানা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের কোপে বৃদ্ধা নিহত, আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৫৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় পাওনা টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেনোয়ারা বেগম (৬৫)। এ ঘটনায় তার ছোট ভাই জানে আলম (৪২)কে ঘটনাস্থল থেকে আটক করেছ

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জানে আলম বোনের বাসায় যান। সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে খবর দেন।

বাংলাদেশ পুলিশ জানায়, অভিযুক্তকে থানায় নেওয়ার সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে।

কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), হালিশহর থানা বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top