বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন, আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৮:১৩

আগুনে পুড়ছে ট্রেনের ইঞ্জিন

চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। ঘটনাস্থল ফৌজদারহাট এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত দুটি ইউনিট নিয়ে কুমিরা স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ট্রেনটির পাওয়ার কার ও সংযুক্ত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top