ঘোড়ার গাড়িতে ফসল আনতে গিয়ে প্রাণ গেল পিয়াজ চাষীর

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:২১

ঘোড়ার গাড়িতে ফসল আনতে গিয়ে প্রাণ গেল পিয়াজ চাষীর। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় হিমায়েত মোল্লা (৫০) নামে এক পিয়াজ চাষীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমায়েত মোল্লা হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিমায়েত মোল্লা তার পিয়াজ চাষের জমি থেকে উত্তোলিত ফসল ঘোড়ার গাড়িতে করে বাড়িতে আনার সময় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত গাড়ি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ঘোড়ার গাড়ির চালক আতিয়ার শেখ (৫৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top