পাটগ্রামে সরকারি কাজে বাধা: একজনকে বিনাশ্রম কারাদণ্ড
Mithu Murad | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৪০
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে মোবাইল কোর্ট চলাকালীন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) গভীররাতে পাটগ্রামের করলাটারী ও বুড়িমারী এলাকায় অভিযান পরিচালনার সময়, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের কর্মসূচিতে বাধা প্রদান করার অপরাধে রফিকুল ইসলাম,পাটগ্রামকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফরমার গ্রামের হোসেন ছেলে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা প্রদান কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।