সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ সেনা আহত

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই হামলাকে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। হামলায় অন্তত দুটি KC-135 এরিয়াল রিফুয়েলিং বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বোমা ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে মার্কিন সেনারা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, কেউ কেউ ইউরোপের দূরবর্তী স্থানে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলায় কমপক্ষে একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-এর সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলার পর ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলে দুটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে, যা যুদ্ধকালীন লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে পড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top