বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫

ছবি: সংগৃহীত

‘প্রশাসনের অযথা হয়রানি’র প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘোষণা দেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের বিভাগীয় নেতারা।

পাম্প মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তারা।

সংগঠনের বিভাগীয় সেক্রেটারি হুমায়ূন আহমেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে চাঁদাবাজির শিকার হচ্ছেন পাম্প মালিকরা। এর প্রতিবাদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হঠাৎ এ ঘোষণায় সিলেটজুড়ে পরিবহণ খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top