কুয়াকাটা সৈকতে আবারও ভেসে উঠল মৃত অলিভ রিডলি কচ্ছপ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৪২
কুয়াকাটা সমুদ্র সৈকত-এ আবারও একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে এসেছে, যার ওজন প্রায় ৪০ কেজি। ধারাবাহিক এ ধরনের ঘটনা উপকূলীয় জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি ভেসে আসে।
স্থানীয় পরিবেশকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে একাধিক সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশের জন্য সতর্ক সংকেত। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং পরিবেশ রক্ষায় দ্রুত সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং কচ্ছপটির মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।
পরে বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত কচ্ছপটি মাটিচাপা দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।