গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দেরিতে যাত্রা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৪:০৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে ট্রেনটি। এতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
শনিবার (২ মে) সকাল ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে যায় এবং যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
এ সময় চালক ও রেলওয়ের দায়িত্বশীল কর্মীরা ইঞ্জিন মেরামতের চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব হয়নি বলে জানা গেছে।
পরবর্তীতে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হয়। পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইঞ্জিন বিকলের কারণে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বিকল্প লাইন ব্যবহার করে রেল চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।