বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

দাম বেড়ে দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন দরে

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫

স্বর্ণ।  ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে স্বর্ণের মূল্য। একই সঙ্গে বেড়েছে রুপার দামও। নতুন এই দাম আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম), ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে।, ২২ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা

চলতি বছরে রুপার দাম এখন পর্যন্ত ১৬ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বার বেড়েছে এবং ৬ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি পেয়েছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবেই মূল্যবান এই দুই ধাতুর দামে বারবার পরিবর্তন আসছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top