জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান ডিবি হেফাজতে নারী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৮:২৮
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামে এক নারীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী এবং একটি রাজনৈতিক দলের কর্মী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারী একটি ব্যানার নিয়ে স্মৃতিসৌধে আসেন এবং সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জানান, তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি; জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।