দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। একদিনে দুই দফা মূল্য সমন্বয়ের পর প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ৩ ফেব্রুয়ারি নির্ধারিত এই দামেই আজ বৃহস্পতিবারও স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে, ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৬২,০৯০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৫০,১৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,১৪,৪৪৩ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৭৫,৪৮৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৮ দফা কমানো হয়েছে। অপরদিকে, গত ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার—যেখানে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। মঙ্গলবার দেশের বাজারে ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও স্থানীয় চাহিদা বৃদ্ধির প্রভাবেই স্বর্ণ–রুপার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।