সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

আজকের স্বর্ণের দাম: ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২

স্বর্ণ।  ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৬ ফেব্রুয়ারি) নতুন স্বর্ণের দাম নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম কার্যকর করা হয়েছে।

স্বর্ণের বর্তমান দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম)

  • ২২ ক্যারেট: ২,৬১,০৪০ টাকা

  • ২১ ক্যারেট: ২,৪৯,১৪৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২,১৩,৫৭৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরির দাম:

  • ২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা

  • ২১ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ৫,১৯০ টাকা

  • সনাতন পদ্ধতি রুপা: ৩,৯০৭ টাকা

চলতি বছর দেশের বাজারে রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে, যেখানে ১০ দফা বৃদ্ধি এবং ৭ দফা হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top