দেশের বাজারে টানা চার দফা বৃদ্ধির পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
টানা মূল্যবৃদ্ধির পর এই দরপতনে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।