দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন করে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়ছে। এতে স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।