রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমলো ৪ হাজারের বেশি

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪

ছবি: সংগৃহীত

দেশের বাজারে হঠাৎ বড় পতন দেখা গেছে স্বর্ণের দামে। দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বড় অঙ্কে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামে স্বর্ণ:

  • ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা
  • ২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা
  • ১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা

এর আগে, ৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে।

রুপার দামও কমলো
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

রুপার নতুন দাম:

  • ২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা
  • ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top