রুপার দামে বড় পতন, ভরিতে কমল ৬৪১ টাকা
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৮:৫০
বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই দেশের বাজারে বড় পতন হয়েছে রুপার দামে। টানা চার দফা বৃদ্ধির পর এবার ভরিতে ৬৪১ টাকা কমেছে ধাতুটির মূল্য।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই দিনে স্বর্ণের দামও কমানো হয়েছে।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী , ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৬,৫৩২ টাকা , ২১ ক্যারেট: প্রতি ভরি ৬,২৪০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ৫,৩৬৫ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,০২৪ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ মার্চ রুপার দাম সমন্বয় করা হয়। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের ওঠানামার প্রভাবেই দেশীয় বাজারে মূল্য সমন্বয় হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।