রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

বিশ্ববাজারের অস্থিরতা, সোনার ভরি কত টাকা আজ?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১০:৫৮

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেই দেশের বাজারে কমেছে সোনার দাম। টানা ছয় দফা দাম বাড়ানোর পর ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ মাত্রার এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সেই দামে আজও দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করে নতুন হার নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী-

২২ মাত্রা : প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
২১ মাত্রা : প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
১৮ মাত্রা : প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৭ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৩ দফা কমানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top