বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

স্বর্ণের দামে বড় পতন, ভরি ৪ হাজার টাকার কম

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ৪,৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

গত দুদিনে দুবার দাম বৃদ্ধি পাওয়ার পর এবার বড় পতন ঘটল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার স্বর্ণের দাম প্রতি ভরি সর্বোচ্চ ৬,৫৯০ টাকা বেড়ে রেকর্ড করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সেই ঊর্ধ্বগতি ফিরিয়ে এনে দাম কমেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top