আবু সাঈদ হত্যা মামলা: ৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯
জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার ৬ আসামিকে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।
রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি), জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ছয় আসামি:
-
এএসআই আমির হোসেন
-
শরিফুল ইসলাম, বেরোবির সাবেক প্রক্টর
-
কনস্টেবল সুজন চন্দ্র রায়
-
ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী
-
রাফিউল হাসান রাসেল
-
আনোয়ার পারভেজ
মামলার সংক্ষিপ্ত বিবরণ
-
গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
-
৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা হয় এবং ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
-
৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
-
২৭ আগস্ট বিচার শুরু হয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
-
সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন সহ মোট ২৫ জন।
-
সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৩ জানুয়ারি।
-
২০ থেকে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষা।
-
৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।