বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১১:০৬

ছবি: সংগৃহীত

লমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে।
সূত্রের খবর, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়।

সফুরা বেগম রুমীর রাজনৈতিক ও সামাজিক প্রভাব, লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক

লালমনিরহাট ডিবি পুলিশ জানিয়েছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত লালমনিরহাটে নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top