দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ মূল্য নির্ধারণ করা হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট: ভরিতে ৩,১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট: ভরিতে ২,৬৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা, সনাতন পদ্ধতি: ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এর আগে গত কয়েক দিনে টানা চার দফায় সোনার দাম বেড়েছে মোট ১৩ হাজার ১২২ টাকা, যা বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামই বহাল রয়েছে, ২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় পর্যায়ে কাঁচা সোনার দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।