দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৯:৪৭
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের পর আজ সোমবার (৪ মে) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেদিন সন্ধ্যা ৭টা থেকেই এই দাম কার্যকর হয়।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে একই দিনে সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দাম বেড়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।