দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন আলভী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৯:১০
মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ২৮ ফেব্রুয়ারি উদ্ধার হয় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইকরার মৃত্যুর ঘটনা দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে।
ইকরার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে। তবে স্ত্রী মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে ছিলেন আলভী। আইনি জটিলতা এড়াতে এবং জানাজায় অংশ না নিতে তিনি দেশে ফিরেননি।
মিডিয়ায় গুঞ্জন রটেছে আলভী ইতিমধ্যে দেশে ফিরে আত্মগোপনে রয়েছেন। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, আলভী এখনও দেশে ফেরেননি, যদিও নেপালের শুটিং ইউনিটের অন্যান্য সদস্য দেশে ফিরে গেছেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এবং বলেন, দেশে ফিরলেই আলভীকে গ্রেপ্তার করা হবে।
ইকরার মৃত্যুর পর অভিনেত্রী ইফফাত আরা তিথির নামও আলোচনায় এসেছে। বলা হচ্ছে, তিথির সঙ্গে আলভীর সম্পর্ক ছিল। তবে তদন্তকারীরা জানান, তিথির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যদি পরবর্তীতে অভিযোগ আসে বা তথ্য পাওয়া যায়, তখন বিষয়টি খতিয়ে দেখা হবে।
ইকরার ঘনিষ্ঠ বন্ধুরা অভিযোগ করেছেন, মৃতদেহকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে, তবে তাদের মতে আলভীই মূলত ইকরাকে মানসিক ও শারীরিকভাবে প্রতারণার মাধ্যমে ধীরে ধীরে ভেঙে দিয়েছেন।
ইকরার সাথে আলভীর বিয়ে হয় ২০১০ সালের ৯ নভেম্বর। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ে প্রকাশ্যে আসে। তাদের এক পুত্রসন্তান রিযিক রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।