শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ভারতে সেন্সর জটিলতায় আটকে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

গাজা সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভারতে সেন্সর সমস্যা কারণে মুক্তির অপেক্ষায় রয়েছে। ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর সত্য ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমার ছাড়পত্র মৌখিকভাবে অস্বীকার করেছে ভারতের সেন্সর বোর্ড (সিবিএফসি), তবে কোনো লিখিত কারণ বা আনুষ্ঠানিক আদেশ দেওয়া হয়নি।

এ অবস্থায় ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশের প্রভাবশালী সংসদ সদস্যরা, যার মধ্যে রয়েছেন জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝা। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনসম্মত নয় এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।

অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিরা বলেন, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং রাজনৈতিক কারণে নিয়মবহির্ভূত সেন্সরশিপ গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top