ঈদুল আজহায় শাকিব খানের ‘রকস্টার’ মুক্তির প্রস্তুতি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩১
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির পথে। পরিচালনা করছেন আজমান রুশো, আর প্রযোজনা করছে সান কমিউনিকেশন।
সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে, যেখানে পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান। শুটিং শেষে তিনি দেশে ফিরেছেন এবং ঢাকায় পরবর্তী অংশের শুটিং শুরু হবে এ মাসের প্রথম সপ্তাহ থেকে, যা চলবে টানা ২৩ দিন। এর মধ্যে একদিন শ্রীমঙ্গলে শুটিং করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২৮ মার্চ নিজের জন্মদিনে শাকিব খান ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। নতুন লুকে তিনি কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স, সাদা মোজা, শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাসে হাজির হন, যা ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
সম্পূর্ণ সিনেমার কাজ শেষ হওয়ার পরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নেওয়া হবে, এবং ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ‘রকস্টার’কে ঘিরে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।