রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ব্যস্ত সময়ের মধ্যেও মেয়েকে সময় দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৭:১৫

সংগৃহীত

হলিউড ও বলিউড দুই অঙ্গনেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর মাঝেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে মার্চ মাসের কিছু ছবি একসঙ্গে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ছবিগুলিতে দেখা গেছে, তিনি মেয়ের সঙ্গে দারুণ সময় উপভোগ করছেন। একটি ছবিতে নবম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে তার পরিচয়পত্রও দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘র‍্যান্ডম মার্চ’।

পেশাগত কারণে মার্চজুড়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হলেও ব্যক্তিগত জীবনও তিনি সমানভাবে সামলেছেন। এর আগে পাঞ্জাবের অমৃতসরে নতুন এক যাত্রার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক ডিজিটাল ম্যাপে দেখা যায়, দিল্লি থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট অমৃতসরে অবতরণ করছে। স্টোরিতে তিনি লিখেছেন, ‘চলো আরেকটি অ্যাডভেঞ্চার’, তবে বিস্তারিত জানাননি।

পেশাগতভাবে প্রিয়াঙ্কা এখন তার বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে।

এর আগে স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্টিক সময় কাটানোর ঝলকও শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। একটি ভিডিওতে দেখা গেছে, রোদেলা দিনে নিক গাড়ি চালাচ্ছেন আর পাশে বসে প্রিয়াঙ্কা স্টাইলিশ ভঙ্গিতে সময় উপভোগ করছেন। সাদা পোশাক ও সানগ্লাসে তিনি বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ দেখাচ্ছিলেন।

২০১৭ সালে একটি অনুষ্ঠানের আফটার পার্টিতে প্রিয়াঙ্কা ও নিকের প্রথম দেখা হয়েছিল। বন্ধুত্ব এবং পরে প্রেমের পর ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের উদয়পুরের উমেদ ভবন প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ে খ্রিষ্টান ও হিন্দু দুই ধর্মীয় রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top