বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ইবিতে গণভোটের রায় বাতিলের প্রতিবাদে মানববন্ধন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাতিলের প্রতিবাদ এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এতে ছাত্রশিবির, ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত ছাত্র মজলিসসহ একাধিক সংগঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত জনআকাঙ্ক্ষা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়। তারা দাবি করেন, গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ছাত্রনেতারা অভিযোগ করেন, গণরায় উপেক্ষার চেষ্টা করা হলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল হবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে উঠতে পারে।

বক্তারা আরও বলেন, সংবিধান সময়ের প্রয়োজনে পরিবর্তনযোগ্য—তাই একটি গ্রহণযোগ্য ও জনমুখী সংবিধান প্রণয়নে সংস্কার পরিষদ গঠন জরুরি।

কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, গণভোটের ফলাফল দ্রুত বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রক্রিয়া শুরু করার জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top