বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সাবেক প্রেমিকের শ্লীলতাহানির অভিযোগে গায়ক জাহিদ কারাগারে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:১৭

সংগৃহীত

সাবেক প্রেমিকা, ইডেন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে.এম. রাশিদুর রহমান কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত শুনানি বৃহস্পতিবার (২ এপ্রিল) ধার্য করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিচ্ছেদ ও যোগাযোগ বন্ধ হয়। ২৭ মার্চ, জাহিদ ছাত্রীকে বাসায় ডাকে এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শারীরিক হামলা চালায়। বাধা দিলে জাহিদ মারধর করেন, যার ফলে ভুক্তভোগীর মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে ছাত্রী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর নারী ও শিশু নির্যাতন আইনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে জাহিদ গ্রেপ্তার হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top