আবারও এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১২
ভোক্তা পর্যায়ে এপ্রিল মাস থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন দাম ঘোষণা করেছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি এই দামের সঙ্গে অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করেছে। নতুন দাম অনুযায়ী:
৫.৫ কেজি – ৭৯২ টাকা,১২.৫ কেজি – ১ হাজার ৮০১ টাকা,১৫ কেজি – ২ হাজার ১৬১ টাকা,১৬ কেজি – ২ হাজার ৩০৫ টাকা,১৮ কেজি – ২ হাজার ৫৯৩ টাকা,২০ কেজি – ২ হাজার ৮৮১ টাকা,২২ কেজি – ৩ হাজার ১৬৯ টাকা,২৫ কেজি – ৩ হাজার ৬০১ টাকা,৩০ কেজি – ৪ হাজার ৩২১ টাকা,৩৩ কেজি – ৪ হাজার ৭৫৩ টাকা,৩৫ কেজি – ৫ হাজার ৪১ টাকা,৪৫ কেজি – ৬ হাজার ৪২৮ টাকা
সাথে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্যও নির্ধারণ করা হয়েছে মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।