শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান চিঠি দিয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমাকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা জানিয়েছেন, ২০০৩ সালে সিনেমা ‘মনের মাঝে তুমি’ দেখার পর তৎকালীন রাজনৈতিক নেতা তারেক রহমান-এর কাছ থেকে তিনি একটি শুভেচ্ছা চিঠি পেয়েছিলেন।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্টে উপস্থাপক রুম্মান রশীদ খান-এর সঙ্গে আলাপকালে এই অভিজ্ঞতার কথা জানান তিনি।

পূর্ণিমা জানান, ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে সিনেমাটি দেখার পর ওই চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে সিনেমার সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা জানানো হয় এবং নিয়মিত ভালো মানের চলচ্চিত্র নির্মাণের আহ্বানও ছিল।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায়, চিঠিটি তিনি তার মায়ের মাধ্যমে সাংবাদিকদের কাছেও দেখিয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী।

পডকাস্টে পূর্ণিমা আরও জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত তিনি কাজ করেননি। এছাড়া পরিচালক জাকির হোসেন রাজুর প্রথম পছন্দ না হয়েও পরে তার প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান বলেও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top