বিএনপি'র মনোনয়ন ফরম কিনলেন জুলাইয়ের অগ্নিকন্যা খ্যাত ফারজানা সিঁথি
আবদুল হামিদ শেখ | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৭:২১
এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপি'র মনোনয়ন ফরম নিয়েছেন জুলাইয়ের অগ্নিকাণ্ড খ্যাত ফারজানা সিঁথি।
তিনি একই সাথে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট।
শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলটির প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
পরে মনোনয়ন সংগ্রহের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন একসাথে সবাইকে বিস্তারিত জানাবো।
তবে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নড়াইল ২ আসন থেকে তিনি মনোনয়ন ফরম নিয়েছেন। একই সাথে তিনি আশাবাদী চূড়ান্ত ভাবে মনোনীত হবে।
ফারজানা সিঁথির বাড়ি যশোরে, তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ১০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ফারজানা সিঁথি এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভাইরাল হন।
তখন থেকেই তিনি অনেকের কাছে জুলাইয়ের অগ্নিকন্যা খ্যাত হিসেবে পরিচিত।
এছাড়াও তিনি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটির শিরোনাম ছিল 'ইচ্ছেরা'। বর্তমানে তাকে অনেকেই অ্যাক্টিভিস্ট ও মডেল উভয় পরিচয়েই চেনেন।
তবে নড়াইল ২ আসন থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করার খবরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।