সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

শাকিব খানের কাজের প্রশংসায় সাবিলা নূর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫২

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান–এর সঙ্গে নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ছবিটি মুক্তির পর এই জুটিকে ঘিরে দর্শকমহলে বেশ ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি শো ‘এপি স্টার’-এ অতিথি হয়ে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খান কাজের প্রতি অত্যন্ত নিবেদিত এবং কাজের সময় পুরোপুরি কাজে ডুবে থাকেন।

সাবিলা নূর আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিজেকে শীর্ষস্থানীয় নায়ক হিসেবে ধরে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি এমন সিনেমাতেই কাজ করেন যেখানে প্রত্যাশার বাইরে কিছু দেওয়ার চেষ্টা থাকে।

অভিনেত্রীর মতে, শাকিব খানের পেশাদার মনোভাব ও নিজেকে নিয়মিত পরিবর্তনের চেষ্টা সহশিল্পীদেরও অনুপ্রাণিত করে। তার সঙ্গে কাজ করা একটি শেখার অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমাতেও আবার একসঙ্গে দেখা যাবে শাকিব খান ও সাবিলা নূরকে। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top