বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

“সিনেমা করা হবে না, এখন সে সুযোগও নেই”: অবন্তী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪১

সংগৃহীত

সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই পারফরম্যান্স এবং ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি।

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচ নিয়ে অবন্তী জানান, বিষয়টি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল এবং কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। তিনি বলেন, সেখানে কোনো রিহার্সাল হয়নি। মুহূর্তের সিদ্ধান্তেই তারা নাচেন এবং পরবর্তীতে তার সন্তানও তাদের সঙ্গে স্টেজে যোগ দেয়।

অনুষ্ঠানে পরিধেয় পোশাক নিয়ে সমালোচনার বিষয়ে তিনি স্পষ্ট করেন, পরিবার থেকেই নির্ধারিত পোশাক পরেই তারা অংশ নিয়েছিলেন। এতে কোনো পেশাদার ডিজাইনার বা ব্যক্তিগত পরিকল্পনা ছিল না বলেও জানান তিনি।

চলচ্চিত্রে অভিষেকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে অবন্তী বলেন, এখন আর সিনেমায় আসার পরিকল্পনা নেই। তার ভাষায়, বয়স ও পারিবারিক দায়িত্বের কারণে বড় পরিসরের কাজ করা সম্ভব নয়। অতীতে সুযোগ থাকলেও পারিবারিক কারণে সেটি হয়নি বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নিজেকে অভিনেতার স্ত্রী হিসেবে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন এবং এই পরিচয়কে তিনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top