বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

রাজধানীর ভাটারায় পুলিশের অভিযানে ১৬ সন্দেহভাজন আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৬

সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ভাটারা থানার বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ওই ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) এবং মো. সুমন (৩৬)।

ডিএমপি উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top