বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বনানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:১০

সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাস বনানী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন বাসযাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানায় পুলিশ।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top