সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

‘কাভি আলবিদা না কেহনা’ ফিরছে নতুন রূপে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৬

সংগৃহীত

বলিউডে এখন গল্প বলার ধরনে আসছে বড় পরিবর্তন। দর্শকের রুচি ও আগ্রহের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তারই অংশ হিসেবে জনপ্রিয় সিনেমা কাভি আলবিদা না কেহনা-কে এবার ওয়েব সিরিজে রূপ দিতে যাচ্ছেন তিনি।

২০০৬ সালে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়ায়। এতে অভিনয় করেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা এবং অভিষেক বচ্চন। সম্পর্কের জটিলতা, ভালোবাসা এবং বিবাহবহির্ভূত আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা তখন দর্শকদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, এই গল্পকে এবার আরও বিস্তৃত আকারে তুলে ধরা হবে। তার ভাষায়, সিনেমাটি মুক্তির সময় গল্পের মূল ভাবনা নিয়ে দর্শকদের মধ্যে বিভক্ত মতামত ছিল। ওয়েব সিরিজের মাধ্যমে সেই গল্পকে আরও গভীরভাবে তুলে ধরে নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করবেন তিনি।

তিনি আরও জানান, সিরিজটি দীর্ঘ পরিসরের হবে এবং এতে গল্পের চরিত্র ও সম্পর্কগুলো আরও বিস্তারিতভাবে দেখানো হবে। যদিও এখনো কাস্ট বা মুক্তির নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি, তবে নির্মাতা জানিয়েছেন—প্রকল্পটি খুব শিগগিরই দর্শকের সামনে আসবে।

উল্লেখ্য, মূল সিনেমাটি পরিচালনা করেছিলেন করণ জোহর নিজেই এবং এটি প্রযোজনা করেছিল ধর্মা প্রোডাকশনস।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top