মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

কন্যার জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমণি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”

জন্মদিনের এই ছোট পরিসরের আয়োজনেই ছিল নীল ও সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপ, পাশাপাশি একটি থিম কেক। ছবিতে দেখা যায়, পরীমণি মেয়েকে কোলে নিয়ে উদ্‌যাপনের মুহূর্ত উপভোগ করছেন।

পরীমণি বর্তমানে তার দুই সন্তান—ছেলে পূণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে সময় কাটাচ্ছেন। অভিনেতা শরীফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর তিনি একাই সন্তানদের দেখাশোনা করছেন।

জন্মদিনের পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে শুভেচ্ছা জানায় এবং পরীমণির মাতৃত্বের প্রশংসা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top