রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

৫২তম পর্বে শেষ হচ্ছে জনপ্রিয় এই নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৮:৫২

ছবি: সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজের আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে ৫২তম পর্বে। আগামী ৮ মে দুপুর ৩টায় ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশিত হবে এর শেষ পর্ব।

নাটকটির শেষ পর্ব দর্শকদের জন্য বিশেষভাবে দীর্ঘ করে তৈরি করা হয়েছে। সাধারণত প্রতিটি পর্ব ২৫ থেকে ২৮ মিনিটের হলেও শেষ পর্বের দৈর্ঘ্য থাকবে প্রায় ৯২ মিনিট।

নির্মাতা জানান, এটি তাঁর স্বপ্নের কাজগুলোর একটি ছিল এবং দর্শকদের ভালোবাসার কারণে শেষ পর্বটি বিশেষভাবে উপহার হিসেবে তৈরি করা হয়েছে।

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি সপ্তাহে দুই দিন টেলিভিশনে এবং ইউটিউবে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে এসেছে। শুরু থেকেই পারিবারিক গল্প, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের কারণে নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

গল্পের কেন্দ্রীয় চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা—এই চারজনকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনি। দুই ভাইয়ের জটিল সম্পর্ক ও পারিবারিক দ্বন্দ্ব নাটকটির মূল আকর্ষণ।

শেষ পর্ব ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top