শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

এসএসসি পাসেই বিমান বাহিনীতে চাকরির সুযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৫:৫১

ছবি: সংগৃহীত

এসএসসি পাসেই কাজের সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটিরত মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এয়ার) শাখায় জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমওডিসি (জিডি) ট্রেড ও এমওডিসি (ক্লার্ক) ট্রেড পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ এপ্রিল।

পদের নাম-

১. এমওডিসি (জিডি) ট্রেড

২. এমওডিসি (ক্লার্ক) ট্রেড

বয়সসীমা : ১৬-২১ বছর (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে)।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

শিক্ষাগতযোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ (উভয় ট্রেডের জন্য প্রযোজ্য)।

শারীরিক যোগ্যতা : উচ্চতা কমপক্ষে ৫–৮ (১৭২.৭২ সেমি)। বুকের মাপ স্বাভাবিকভাবে কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণকালে ন্যূনতম ২ ইঞ্চি। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।

অযোগ্যতা-

১. সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত।

২. যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।

৩. সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধঘোষিত।

আবেদনের নিয়ম : ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবেশপত্র ও আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ (দুই সেট) লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে। প্রার্থীর বয়স ১৮ বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে।

আবেদন ফি : ১৫০ টাকা

বেতন-ভাতা : প্রশিক্ষণের সময় মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন ও ভাতাদি।

ট্রেডভিত্তিক পরীক্ষার সময়সূচি-

এমওডিসি (জিডি) ট্রেড: ৩, ৫, ৭ ও ১০ মে ২০২৬, সকাল আটটা।

এমওডিসি (ক্লার্ক) ট্রেড: ১২ মে ২০২৬, সকাল আটটা।

পরীক্ষার কেন্দ্র : বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা–১২১৫।

আবেদনের সময়সীমা-

আবেদন শুরু: ৫ এপ্রিল ২০২৬

আবেদন শেষ: ১১ এপ্রিল ২০২৬

পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে বিমানবাহিনীর ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd ও https://baf.mil.bd–এ প্রকাশ করা হবে।

বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top