শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

মাশরাফি মুর্তজার জন্য বোর্ডের দরজা খোলা রয়েছে: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৬:১৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-এর জন্য এখনো সুযোগ খোলা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে পরিচালক হিসেবে বোর্ডে যোগ দিতে পারেন মাশরাফি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এ চলছে নানা অস্থিরতা। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটি কাজ শুরু করেছে। এর মধ্যে পদত্যাগ করেছেন দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। পাশাপাশি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিদেশে অবস্থান করায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তবে এসব ঘটনাকে বড় সংকট হিসেবে দেখছেন না ফারুক আহমেদ। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, কোনো পরিচালক ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে সেটি তার নিজস্ব বিষয়। বোর্ডে মোট ২৫ জন পরিচালক রয়েছেন, তাই দুজন না থাকলেও কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন তিনি।

মাশরাফির প্রসঙ্গে ফারুক বলেন, বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে তিনি যা করেছেন, তা দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাই কোনো আইনি জটিলতা না থাকলে তাকে বোর্ডে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top