হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১৩:০১
পুরান ঢাকার কেরানীগঞ্জে একটি হত্যা মামলা তদন্তে প্রমাণ না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ১২৩ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। মামলাটি জিহাদ (১১) নামে কিশোরকে হত্যা দেখিয়ে দায়ের করা হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, জিহাদ আসলে জীবিত এবং ঘটনার বর্ণনায় অসঙ্গতি ছিল। মামলা করা হয়েছিল হাজারীবাগে আহত হওয়ার ঘটনা কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে। এই কারণে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।