টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৬
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী অব্দুল্লাহ আল মামুন হাওলাদার (৪৩) কে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন হাওলাদার উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ১০টার দিকে খাঁ‑পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত এবং অন্যান্য একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।