বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে একমত নন রেজা পাহলভি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩০

সংগৃহীত

ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বলেছেন, ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির সঙ্গে তিনি একমত নন।

ফরাসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোন শাসনব্যবস্থা পরিবর্তন? একই মানুষগুলোই এখনো ক্ষমতায় রয়েছে, হয়তো কিছুটা দুর্বল হয়েছে।”

যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি আরও মন্তব্য করেন, বর্তমান শাসনব্যবস্থাকে তিনি একটি ‘আহত প্রাণী’র সঙ্গে তুলনা করেন, যার পরিণতি শেষ পর্যন্ত অবসান হওয়া উচিত।

এর আগে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ‘ইরানকে আবার মহান করে তোলার’ প্রতিশ্রুতিও দেন।

উল্লেখ্য, তার বাবা মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইরান বিপ্লব-এর মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।

তথ্যসূত্র: আল–জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top