হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় ফয়সাল পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। তার বাসা তল্লাশী চালিয়ে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
ফয়সাল স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয়ের হোতা হিসেবে পরিচিত। মামলার অভিযোগে বলা হয়েছে, সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।
ফয়সালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ২৮ মার্চ। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ফয়সাল ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন, পরে জামিন বাতিল হয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এছাড়া, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচার শেষে জুমার নামাজের সময় দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হত্যাকাণ্ডে ফয়সাল করিমের নাম এসেছে। গোয়েন্দা পুলিশ এই ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়, যা পরে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।