মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি রিভার জামিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ তাকে জামিন দেন এবং একই সঙ্গে একটি রুল জারি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন উপ-অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এর আগে জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ত্যাগ করে আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন তাকে জনসম্মুখে দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top