মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ট্রাইব্যুনালে একাধিক মামলায় শুনানি আজ, ইনুর পক্ষে চতুর্থ দিনের যুক্তিতর্ক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১২

সংগৃহীত

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোতে আজও ব্যস্ত দিন পার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-র পক্ষে তার আইনজীবী চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করবেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর গত ২ এপ্রিল থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়।

একই ট্রাইব্যুনালে আজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ-এর মামলায় তদন্ত কর্মকর্তাকে তৃতীয় দিনের মতো জেরা করা হবে। পাশাপাশি, জুলাই হত্যাকাণ্ডের আরেক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ সাতজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণও নির্ধারিত রয়েছে।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-১ এ রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগে করা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বিটিসিএল কর্মকর্তাকে আজ জেরা করা হবে।

এদিকে, ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুমের অভিযোগে করা মামলায় ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমীকেও আজ আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top