মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ঝালকাঠির দুটি আসনে চার এমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:৪৮

সংগৃহীত

জেলার আয়তন ও সংসদীয় আসন সংখ্যা কম হলেও জাতীয় সংসদে এবার ঝালকাঠির প্রতিনিধিত্বে দেখা গেছে অস্বাভাবিক চিত্র। মাত্র দুটি সংসদীয় আসন থাকা সত্ত্বেও জেলা থেকে সংসদে রয়েছেন মোট চারজন জনপ্রতিনিধি।

ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, যার রাজনৈতিক কর্মকাণ্ড মূলত রাজাপুর উপজেলাকে কেন্দ্র করে। অন্যদিকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার বাড়ি নলছিটিতে।

এই দুই সরাসরি নির্বাচিত এমপির পাশাপাশি সংরক্ষিত নারী আসনের মাধ্যমে আরও দুইজন ঝালকাঠির প্রতিনিধিত্ব করছেন। তাদের একজন বিএনপির জেবা আমীন আল গাজী এবং অন্যজন এনসিপির ডা. মাহমুদা মিতু, যিনি কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা।

ফলে সংসদে এখন ঝালকাঠির রাজনৈতিক উপস্থিতি ছড়িয়ে পড়েছে জেলার চারটি উপজেলাজুড়ে—রাজাপুর, নলছিটি, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রতিনিধিত্ব কাঠামো বিরল হলেও স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও সম্ভাবনা তৈরি করতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top