মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়া সিসিইউতে: অবস্থা স্থিতিশীল নয়, দোয়া চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ২৩:৫৯

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। দুই দিন ধরে তিনি সেখানে ভর্তি আছেন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও দেখা যায়নি। সংক্রমণ ঝুঁকির কারণে নেতারা বাইরে থেকেই তাঁর খোঁজ নিচ্ছেন।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখছে। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। মির্জা আব্বাস জানিয়েছেন, তিনি জ্ঞানসম্পন্ন থাকলেও 'পারফেক্টলি অলরাইট' নন। ব্যক্তিগত স্টাফরা সার্বক্ষণিক সঙ্গে আছেন।

বিএনপি দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top