সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৫৩

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, কিছু মানুষ দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং উন্নয়নমূলক পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। নির্বাচনের সময় অযৌক্তিক নানা প্রচারণা চালানো হয়েছিল, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি আরও বলেন, আল্লাহ পরিশ্রমী জাতিকে সাহায্য করেন, তাই বসে না থেকে কাজ করতে হবে।

তারেক রহমান দাবি করেন, দেশের জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে। এর মধ্যে রয়েছে খাল খনন, বৃক্ষরোপণ, বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন কর্মসূচি।

তিনি বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার ঘটেছিল, তাই জনগণের আস্থা এখনও দলের প্রতি রয়েছে।

তারেক রহমান অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অতীতে বিভিন্ন সময়ও এ ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তিনি বলেন, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটিকে সম্মান করা হবে।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি সহায়তা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

তিনি দাবি করেন, বিগত বছরগুলোতে দলের বহু নেতাকর্মী আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তারেক রহমান সতর্ক করে বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন খোকন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top